ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাকুতে ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধিদল প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন

ইরানকে ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াতে নতুন করে রণতরী ‘ইউএসএস থিওডর রুজভেল্ট’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। স্যান ডিয়েগো ঘাঁটি থেকে স্ট্রাইক গ্রুপসহ এই যুদ্ধজাহাজটি ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হবে। এর ফলে চলতি বছরের শেষ নাগাদ ইরানের সীমান্ত এলাকায় মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াবে তিনটিতে।

রণতরীর পাশাপাশি স্যান ডিয়েগো ঘাঁটি থেকে অঞ্চলটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন মার্কিন ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যরা। স্থলবাহিনীর অংশ হিসেবে এই দলে দুই হাজারেরও বেশি মার্কিন মেরিন সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ অবস্থান করবে। ইরানের সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন নীতি-নির্ধারকদের হাতে অনেক বিকল্প পথ খোলা রয়েছে বলে জানান তিনি।

এদিকে ওয়াশিংটনের সঙ্গে দ্রুত কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হলে ইরানকে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানকে হয় সঠিক ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তারা বেশিদিন টিকতে পারবে না। তিনি অভিযোগ করেন, ইরান কোনো চুক্তির মর্যাদা রক্ষা করে না। ট্রাম্পের ভাষায়, "আমরা যখন কারও সঙ্গে চুক্তিবদ্ধ হই, তখন তা সম্মান করি। কিন্তু তাদের (ইরান) সঙ্গে চুক্তি করলে তারা সেটির প্রতি কোনো সম্মান দেখায় না।"

অন্যদিকে ইরান সংকটের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কার মধ্যে ইউরোপের দেশগুলোকে তাদের জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ওয়াশিংটন ইউরোপীয় দেশগুলোকে তাদের আপৎকালীন মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার অনুরোধ জানাতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইরানকে ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬