ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোনারগাঁ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ কেজি গাঁজাসহ মাদক মামলার ২ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার ২ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদকসেবী ৩ জন এবং অন্য একটি মামলার ১ জন আসামি রয়েছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পারভেজ আল গনি (৩৮), জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি পদপ্রার্থী বসুদেব বিশ্বাস (৪৬) এবং সনমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের প্রচার সম্পাদক খাজা (৪৮)।

মাদক মামলার আসামিরা হলেন—ফেনী সদর এলাকার মো. নাজিম (২১) ও চাঁদপুর সদর এলাকার মো. সানী (৩০)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদকসেবী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মো. ফারুক মিয়া (২৭), সোনারগাঁয়ের চৌধুরী বারদী এলাকার মো. সুমন (৩৫) ও আলগীর চর এলাকার মো. অপু (১৯) এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মুকবল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মহজমপুরের মো. কাজী জুবাইয়ের (২৭) ও পৌর ভবনাথপুরের মো. শাহীন মিয়া (৪৮) এবং অপর একটি মামলায় নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী দক্ষিণপাড়া এলাকার মো. শামীম (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃত ১২ জনকে আদালতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

আপডেট সময় : ০৩:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬