ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বৃহস্পতিবারের এই সফরে তার রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউ ইয়র্কের পরিবর্তে নিউ জার্সির কোনো সামরিক ঘাঁটি অথবা নিউয়ার্ক বিমানবন্দরে নামতে পারে।

সফরসূচিতে এই পরিবর্তনের পেছনে বেশ কিছু নিরাপত্তা ও আইনি উদ্বেগের কথা উঠে এসেছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুর উড়োজাহাজকে দ্রুত বিমানবন্দর ছাড়ার নির্দেশ দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এছাড়া সম্ভাব্য বিক্ষোভের কারণে নিউ ইয়র্কে নেতানিয়াহুর অবস্থানের সময়সীমাও সংক্ষিপ্ত করা হয়েছে এবং তিনি সেখানে রাতযাপন করবেন না বলে জানা গেছে।

এর আগে জোহরান মামদানি বলেছিলেন, গাজা যুদ্ধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের পদক্ষেপ নেয়া হবে।

অন্যদিকে, টেক্সাসে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত বিরতির কর্মসূচিও বাতিল করেছেন নেতানিয়াহু। ইসরাইলি সূত্রের ভাষ্যমতে, সফর সমন্বয়ের জটিলতার কারণেই বৈঠকটি বাতিল করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬