ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

বাগাতিপাড়ায় টানা দুইবার সেরা প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার ২০২৬ সালে উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গঠিত যাচাই-বাছাই কমিটি তাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করে।

এই নিয়ে টানা দ্বিতীয়বার উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী সরকার। এর আগে ২০২৫ সালেও তিনি একই সম্মাননা অর্জন করেছিলেন।

তার এই স্বীকৃতির পেছনে ছিল বহুমুখী অবদান। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া রোধে নিয়মিত হোম ভিজিট এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির মতো বিষয়গুলো মূল্যায়নের আওতায় ছিল। এছাড়া শিক্ষকদের ইনোভেশন, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করা এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকাও এই নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিজের এই অর্জন প্রসঙ্গে স্বপ্না রানী সরকার বলেন, পরপর দুই বছর উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার একার অর্জন নয়, বরং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি এবং সৃজনশীল কাজে উৎসাহিত করাই আমার মূল লক্ষ্য। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকারের উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাগাতিপাড়ায় টানা দুইবার সেরা প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার

আপডেট সময় : ০২:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬