ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ানডে দলে প্রথমবার ডাক পেলেন রহস্য স্পিনার আলিস দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়ালসহ বহু নেতা আটক কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক এক হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া কেশবপুরে রোগযন্ত্রণা সইতে না পেরে দুই বৃদ্ধের আত্মহত্যা দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতারা সাইবার সুরক্ষা আইনের সংশোধনী ডিজিটাল ফ্যাসিবাদের পথ করবে: বিশ্লেষকরা নিয়োগ পরীক্ষা স্থগিত নিয়ে আসিফ মাহমুদের ক্ষোভ ও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ শর্টকাটের কথা বলে সিএনজি চালক কর্তৃক কিশোরী ধর্ষণ ও হত্যা

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২২১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ২২১ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ৮৪ জন।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট ৯৬২ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সংক্রান্ত তথ্যে দেখা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন ছাড়পত্র পেয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২২১

আপডেট সময় : ০৫:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬