ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব রাজমিস্ত্রি, পুড়ে ছাই পাঁচটি ছাগল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের মধ্যপাড়া এলাকায় সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে রাজমিস্ত্রি আমিনুর শেখের সংসারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তার কষ্টার্জিত অর্থে কেনা পাঁচটি ছাগল মারা গেছে এবং গোয়ালঘর ও রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতে আমিনুর শেখের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে পাশে থাকা রান্নাঘরটিও আগুনের কবলে পড়ে। পরবর্তীতে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযানে গোয়ালঘর থেকে পাঁচটি মৃত ছাগল উদ্ধারের পাশাপাশি তিনটি জীবিত ছাগল উদ্ধার করা সম্ভব হয়েছে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আমিনুর শেখের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

দিনমজুর আমিনুর শেখ অন্যের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা এবং অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাওয়া আমিনুর পরিবারের স্বচ্ছলতার আশায় ছাগল পালন শুরু করেছিলেন। এক রাতের অগ্নিকাণ্ডে সেই স্বপ্ন এখন নিঃস্বতায় পর্যবসিত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব রাজমিস্ত্রি, পুড়ে ছাই পাঁচটি ছাগল

আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬