ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সোমবার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর অনেকাংশে নির্ভর করছে। বিশেষ করে যেসব হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী সেবা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধির ওপর সরকার জোর দিচ্ছে।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করার বিষয়ে মন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। এছাড়া চিকিৎসকদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্ষব্যাধি হাসপাতালের উন্নয়নের প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, ২০০৫ সালে বেগম খালেদা জিয়া এই হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। এরপর দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও সেখানে আইসিইউ সেবা সম্প্রসারিত হয়নি। বর্তমান সরকার এই হাসপাতালে নতুন করে ৪০টি আইসিইউ বেড যুক্ত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬