ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কথা বললেই আটক, তারেক রহমানকে এই নাটক বন্ধের আহ্বান সারজিস আলমের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১৬

নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে বাক স্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও বর্তমানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এখন কথা বললেই বাক স্বাধীনতার বিরুদ্ধে আটক করা শুরু হয়। এই নাটক বন্ধ করার জন্য তিনি তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা-টু-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সারজিস আলম এসব কথা বলেন। সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএনপি নেতৃত্বের তীব্র সমালোচনা করে সারজিস আলম বলেন, নির্বাচনের আগে বাক স্বাধীনতার নাটক করা হয়েছে। আমরা তারেক রহমানকে বলতে চাই, এই নাটক আপনাকে বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, একশ পঞ্চাশ টাকার খাবারের নাটক আর করবেন না। শুধু ফ্যামিলি কার্ড ছাপাতে গিয়ে আপনারা ২৫০ কোটি টাকা লুটপাট করেছেন।

ভবিষ্যতে জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এই এনসিপি নেতা বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হলে আমরা আমাদের রক্ত ও জীবন দিয়ে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।

রংপুর অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের চিত্র তুলে ধরে সারজিস আলম বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। রংপুর বিভাগ দিন দিন বৈষম্যের শিকার হচ্ছে। এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পঞ্চগড় থেকে গাইবান্ধা—এই আটটি জেলার কোটি মানুষের অসুস্থতার পর একমাত্র ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ প্রতিদিন সেখানে তিন হাজারের বেশি রোগী ভর্তি থাকলেও সিট রয়েছে মাত্র ৬০০টি। হাসপাতালটির তুলনা করতে গিয়ে তিনি বলেন, আমার এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে হাসপাতাল বলা যায় না। এটাকে ফিলিস্তিনের শরণার্থী শিবিরের সঙ্গে তুলনা করলেও কম হয়ে যায়।

রংপুরের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, বিএনপি আসে, আওয়ামী লীগ আসে। কিন্তু ব্রিটিশ আমলে রংপুর বিভাগের রংপুর শহরে যে অবকাঠামো ছিল, এরপর আর নতুন করে কিছুই তৈরি হয়নি।

সবশেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমান জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন, তাহলে আপনার পার্টি বিএনপিকে বাংলাদেশের মানুষ নাফরমান পার্টি হিসেবে ডাকা শুরু করবে, ইনশাআল্লাহ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কথা বললেই আটক, তারেক রহমানকে এই নাটক বন্ধের আহ্বান সারজিস আলমের

আপডেট সময় : ০২:৪০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬