ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান, সন্ত্রাসীদের কঠোর হুঁশিয়ারি এসপির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে পুলিশ, এসআরবি ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।

বিকেল গড়িয়ে আসার পর জঙ্গল সলিমপুরের পাহাড়ি পথ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক গাড়ি এলাকাটিতে প্রবেশ করে। পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন এবং এলাকাটি তল্লাশি করছেন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল বিকেল ৫টার দিকে এই অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান চলাকালে চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাসুদ আলম এলাকায় উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এলাকায় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের অবস্থান সম্পর্কে জানতে চান। তিনি স্থানীয় এক বাসিন্দাকে উদ্দেশ্য করে বলেন, ‘সন্ত্রাসী বাহিনী কই? এই যে জামাই ফারুক, ইয়াছিন—ওরা কই?’

সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে এসপি মাসুদ আলম আরও বলেন, ‘সন্ত্রাসী বাহিনী যদি এদিকে আসে, তাহলে তাদের বইলো—এদিকে আসলে মাইরা ফেলামু একেবারে।’ এছাড়াও তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, অপরিচিত সন্ত্রাসীদের কোনো খোঁজখবর পাওয়া গেলে যেন জানানো হয় এবং সাধারণ মানুষকে ভয় না পাওয়ার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা এসপিকে জানান, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ববর্তী অভিযানের পর থেকে অপরিচিত লোকজনের আনাগোনা আগের চেয়ে কমে গেছে। বর্তমানে জঙ্গল সলিমপুরের বিভিন্ন পাহাড়ি পথ ও এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে এবং অভিযানটি অপরাধীদের গ্রেপ্তার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান, সন্ত্রাসীদের কঠোর হুঁশিয়ারি এসপির

আপডেট সময় : ০৯:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬