ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

উপসাগরীয় অঞ্চলে ইরানের ‘দ্বিমুখী খেলা’ নিয়ে বাড়ছে উদ্বেগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্য জুড়ে ইরান তাদের মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করছে, অথচ একই সময়ে তারা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। উপসাগরীয় দেশগুলো ইরানের এই কর্মকাণ্ডকে ‘দ্বিমুখী খেলা’ হিসেবে অভিহিত করছে।

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে এই আশঙ্কা প্রবল যে, ইরান একদিকে আলোচনার টেবিলে শান্তিপূর্ণ সমাধানের কথা বলছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যজুড়ে তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে অস্থিতিশীলতা ছড়াচ্ছে। তিনি উল্লেখ করেন, সৌদি আরবসহ অন্যান্য দেশগুলো জানে যে, ইরান সরাসরি সংঘাতে না জড়ালেও ইরাক ও ইয়েমেনে সক্রিয় কিছু গোষ্ঠীর ওপর তাদের কর্তৃত্ব রয়েছে। ইরান চাইলে সহজেই এসব গোষ্ঠীকে শান্ত করতে পারত।

এই উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। ইয়েমেন ও সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার ঘটনার জের ধরে বৈঠকটি বাতিল হয়েছে বলে জানান অধ্যাপক বারাকাত। তিনি আরও বলেন, সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলো এসব ঘটনার সময়কাল নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। হুতিরা এই সুযোগ কাজে লাগিয়ে ইয়েমেনের পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং লোহিত সাগরে নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

অধ্যাপক বারাকাতের মতে, ইরান একদিকে সম্মিলিত নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে, অন্যদিকে তাদের মিত্রদের ব্যবহার করে পরোক্ষভাবে এই দেশগুলোর ওপর চাপ অব্যাহত রেখেছে। এই কৌশলটিই উপসাগরীয় দেশগুলোর মনে ইরানের প্রতি আস্থার সংকট তৈরি করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

উপসাগরীয় অঞ্চলে ইরানের ‘দ্বিমুখী খেলা’ নিয়ে বাড়ছে উদ্বেগ

আপডেট সময় : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬