ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে আপন বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল বাদাল (৫০) নির্মমভাবে খুন হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শেহালা গ্রামের বাদাল পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমদাদুল বাদাল ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির রাস্তার সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যায় এই বিরোধের জেরে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইমদাদুলের ওপর চড়াও হয়ে তার আপন বড় ভাই বজলু ও তার ভাতিজা ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই ইমদাদুলের মৃত্যু হয়। এই হামলা ঠেকাতে গিয়ে আরও দুজন মারাত্মকভাবে জখম হয়েছেন; তাদের পেট কুপিয়ে ভুঁড়ি বের করে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

আপডেট সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬