ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

বাকেরগঞ্জে ভ্যানচালক হত্যা: ঘাতকদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাকেরগঞ্জে নৃশংসভাবে নিহত ভ্যানচালক সুমন সিকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনগণ। শনিবার সকালে উপজেলার কবাই ইউনিয়নের চৌমাথা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল থেকে জড়িতদের রক্ষায় প্রশাসনের ঢিলেঢালা ভূমিকার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে স্থানীয় বিএনপি ও ভুক্তভোগী পরিবার। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে কবাই চৌমাথা এলাকা থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল। এতে বক্তব্য রাখেন নিহতের মা মনোয়ারা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান, জাকির হাওলাদার এবং বাবু মৃধা।

সভাপতি কামরুল হাসান রুবেল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নিরীহ ভ্যানচালক সুমনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করা না হলে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে রাজপথে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ছেলের শোকে কাতর মা মনোয়ারা বেগম জানান, পরকীয়া সম্পর্কের জেরে মনা তালুকদার তার ছেলের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায়। সেই পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার বাড়ির সামনেই সন্ত্রাসী রিগ্যান হাওলাদার, সুমন শিকদার ও মনা তালুকদার ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে কুপিয়ে হত্যা করে। তিনি আরও জানান, এই মর্মান্তিক ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি নেতা কামরুল হাসান রুবেল তাদের আইনি ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছেন। তিনি অনতিবিলম্বে পুত্রের ঘাতকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানিয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কবাই ইউনিয়নের চৌমাথা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাকেরগঞ্জে ভ্যানচালক হত্যা: ঘাতকদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আপডেট সময় : ১২:৩১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬