ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

৬ মাসে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হবে: ময়মনসিংহে এমপি ওয়াহিদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে এক মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট বিএনপির তৈরি করা কোনো সমস্যা নয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শাসনভার পরিচালনা করছেন এবং তিনি এই সংকট নিরসনে আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। আগামী ছয় মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

শনিবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার ৩ নম্বর বোররচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোররচর কাচারী বাজার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকি নিয়ে আলোচনা করা হয়।

সার সংকটের বিষয়ে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো ময়মনসিংহেও সারের কোনো ঘাটতি নেই। চাহিদানুযায়ী পর্যাপ্ত সার মজুত রয়েছে। আসন্ন রবি শস্যের উৎপাদন বাড়াতে সারের সরবরাহ স্বাভাবিক থাকবে জানিয়ে তিনি হুশিয়ারি দেন যে, কেউ যেন অযথা সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা না করেন। সার ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকার কথা স্বীকার করে তিনি বলেন, শহরে সাতটি লাইসেন্স রয়েছে, যেগুলো গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। তবে বিগত ১৭ বছরের জঞ্জাল মাত্র সাত মাসে দূর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই কার্ড পাওয়ার জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না এবং কোনো তদবিরের প্রয়োজন নেই। পর্যায়ক্রমে সবাই এই কার্ডের আওতায় আসবেন। এছাড়া খুব শিগগিরই কৃষক কার্ড বিতরণ শুরু হবে এবং দেশের সব মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

বোররচরসহ চরাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, এই এলাকায় তিনটি হিমাগার স্থাপন করা হবে। পাশাপাশি বেইলি ব্রিজ নির্মাণ ও স্থানীয় হাসপাতালটি চালু করাসহ পর্যায়ক্রমে স্কুল, কলেজ, মাদরাসা, রাস্তা ও কালভার্ট নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় তিনি দুষ্টচক্র এবং 'বেহেশতের টিকিট বিক্রেতা'দের ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেন।

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের ডাক দিয়ে এমপি ওয়াহিদ বলেন, পাড়া-মহল্লার অলিগলিতে তরুণরা মাদকের দিকে ঝুঁকছে। তাদের প্রথমে বুঝিয়ে ভালো পথে আনার চেষ্টা করতে হবে। এতে কাজ না হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে প্রমাণসহ পুলিশে সোপর্দ করতে হবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কোনো নেতা যদি মাদকের সাথে জড়িত থাকেন, তবে প্রমাণ পাওয়া মাত্রই তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য আনোয়ার হোসেন হানু, শেখ মো. আ. সেলিম এবং আজিজুল হক সরকার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

৬ মাসে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হবে: ময়মনসিংহে এমপি ওয়াহিদ

আপডেট সময় : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬