ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর
- আপডেট সময় : ১২:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর আগে গত ২২ আগস্ট সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই আসনটি শূন্য হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৭

























