ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৮ বছরের শিশু ওয়াফা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় নতুন শিক্ষাবর্ষ শুরুর দিনেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সি ফিলিস্তিনি শিশু ওয়াফা ইউসুফ নাবিল আকিলা ও তার বাবা। নীল স্কুল ইউনিফর্ম পরে প্রথম দিন ক্লাসে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ি ফেরার পথে তারা এই ভয়াবহ হামলার শিকার হন।

রোববার (৬ সেপ্টেম্বর) আল-শিফা হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, হামিদ মোড়ের কাছে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। এতে ওয়াফা ও তার বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ছয়জন আহত হন।

হামলার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ওয়াফাকে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে স্কুলে যাওয়ার আনন্দে হাসিমুখে দেখা গিয়েছিল। নীল স্কুল ইউনিফর্ম পরা ওয়াফা ক্যামেরার দিকে থাম্বস-আপও দেখিয়েছিল। তবে হামলার পরের ছবিতে দেখা যায়, আগুনে পোড়া গাড়ির ধ্বংসস্তূপে পড়ে আছে তার বই-খাতা ও অন্যান্য জিনিসপত্র।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৮ বছরের শিশু ওয়াফা

আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬