ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

ইরানের ৫ তেল ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওমান উপসাগর ও ইরানের উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল টার্মিনালের কাছে থাকা দেশটির পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। এই হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে চরম আকার ধারণ করেছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ওমান উপসাগরে অবস্থানরত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট চারটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়া ইরানের উপসাগরীয় উপকূলের অন্যতম গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খার্গ দ্বীপের কাছাকাছি থাকা আরও একটি ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী।

মার্কিন এই আগ্রাসনের জবাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে তেহরান। জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে জর্ডান কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের ছুড়ে দেওয়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টিই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার ছয় মাসেরও বেশি সময় পর দুই দেশের মধ্যকার এই বৈরিতা ও সামরিক উত্তেজনা নতুন করে তীব্র রূপ নিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানের ৫ তেল ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব

আপডেট সময় : ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬