ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বর্তমান সরকারের মূল লক্ষ্য এখন শুধু সংযোগ বাড়ানো নয়, বরং গুণগত ও অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করা। সোমবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (APT)-এর ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার (AWG-37) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বাংলাদেশের বর্তমান টেলিযোগাযোগ খাতের চিত্র তুলে ধরে বলেন, ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত দেশে প্রায় ১৯১ মিলিয়ন মোবাইল সাবস্ক্রিপশন রয়েছে। এর মধ্যে ১০৮ মিলিয়নেরও বেশি গ্রাহক ফোর-জি (4G) সেবা ব্যবহার করছেন। বর্তমানে দেশে ৪৯ হাজারের বেশি ফোর-জি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে।

ভবিষ্যৎ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ফকির মাহবুব আনাম বলেন, শুধু সংযোগের পরিধি বাড়ানোই যথেষ্ট নয়; বরং সেবার মান, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ফাইভ-জি (5G)-এর মতো আধুনিক প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।

এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির এই ওয়্যারলেস গ্রুপ সভাটিকে আন্তর্জাতিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ ওয়্যারলেস প্রযুক্তির প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন মন্ত্রী। তিনি অনুষ্ঠানের সফল আয়োজন কামনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬