ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাবিতে নবীন নারী শিক্ষার্থীদের বরণ করে নিল ইসলামী ছাত্রীসংস্থা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন নারী শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ‘নবীন সংবর্ধনা ’২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাইয়িদা হাফছা। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রতিবছরই বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা নবীনদের নিয়ে এ ধরনের আয়োজন করে থাকে। আজকের এ আয়োজন তাদের পরবর্তী পথচলাকে সহজ ও সুন্দর করবে বলে প্রত্যাশা করছি।

আয়োজকরা জানান, নতুন পরিবেশের সঙ্গে নবীন শিক্ষার্থীদের মানিয়ে নিতে সহায়তা করা এবং তাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সহজ ও সুন্দর করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবন ও ভবিষ্যৎ পথচলা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা নবীন শিক্ষার্থীরা উপভোগ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী অঞ্চলের সহকারী ও কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্যা মাহমুদা খাতুন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর অধ্যক্ষ ডা. ফাতেমা সিদ্দিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা কল্পনা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শারমিন সুলতানা এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক আতকিয়া আনতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবন, ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাবিতে নবীন নারী শিক্ষার্থীদের বরণ করে নিল ইসলামী ছাত্রীসংস্থা

আপডেট সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬