ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জে প্রকাশ্যে পুলিশের মাতলামির ভিডিও ভাইরাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৩। নারায়ণগঞ্জ সদর নৌ থানার সামনে এক পুলিশ সদস্যের অসংলগ্ন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্য আব্দুল মান্নান অস্বাভাবিক অবস্থায় গান গাইছেন এবং নাচছেন। তিনি উক্ত থানার সহকারী এএসআই হিসেবে কর্মরত। গত শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন সদর নৌ থানার ওসি মো. রকিবুজ্জামান।

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের বরাতে ওসি রকিবুজ্জামান জানান, আব্দুল মান্নান থানা কোয়ার্টারে থাকতেন এবং তার স্ত্রী সিলেটের গ্রামের বাড়িতে থাকেন। ঘটনার আগের রাতে মোবাইল ফোনে স্ত্রীর সাথে তার ঝগড়া হয়েছিল। সেই দাম্পত্য কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি এমন আচরণ করেছেন বলে দাবি করেছেন। এছাড়া তিনি কোনো মাদকজাতীয় দ্রব্য সেবন করেছিলেন কি না, সে বিষয়েও পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তাকে ‘মাদকাসক্ত’ বলে সন্দেহ তৈরি হয়। ভিডিওতে উপস্থিত লোকজন তাকে মাদক সেবনের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, তার স্ত্রী তাকে জুতা দিয়ে মেরেছেন, যার ফলে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে এমন আচরণ করছেন। ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে পুলিশ মান্নানের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে প্রকাশ্যে পুলিশের মাতলামির ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬