ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

তাড়াশে কসাইয়ের বাড়ির গোপন কক্ষে চোরাই মহিষ-গরু, গ্রেপ্তার ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক কসাইয়ের বাড়ির গোপন কক্ষ থেকে চোরাই মহিষ ও গরু উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিক্ষুব্ধ জনতা ওই বাড়ি ঘেরাও করে গবাদিপশুগুলো উদ্ধার করে এবং অভিযুক্তদের আটকে রেখে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের বাবলু কসাইয়ের ছেলে শরিফ কসাই (৩১) এবং একই এলাকার খুটিগাছি গ্রামের আইনাল হকের ছেলে মাহবুব (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মথুরাপুর গ্রামে বাবলু কসাইয়ের বাড়িতে চোরাই পশু রয়েছে—এমন সন্দেহে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করেন। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে একটি চোরাই মহিষ, একটি গাভী এবং একটি বাছুর উদ্ধার করে জনতা। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরিফ ও মাহবুবকে আটক করে উত্তম-মধ্যম দেওয়া হয়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চোর চক্র এলাকার বিভিন্ন স্থান থেকে গরু-মহিষ চুরি করে ওই কসাইয়ের বাড়িতে এনে বিক্রি করত এবং কসাই ও তার সহযোগীরা এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

তাড়াশে কসাইয়ের বাড়ির গোপন কক্ষে চোরাই মহিষ-গরু, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬