ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের পূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তবে এই সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও এ নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার দুপুরে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বহুল আলোচিত মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে৷ এই চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে অংশ নিচ্ছে। বাংলাদেশও নিজের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে প্রয়োজন সেখানেই যাবে।

আমেরিকা থেকে বোয়িং বিমান কেনা নিয়ে কোনো ধরনের চাপ থাকার বিষয়টিকে নাকচ করে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, দেশে চাহিদা থাকার কারণেই মূলত বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বিমান কেনা হবে। এ ব্যাপারে কোনো বাহ্যিক চাপ নেই।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬