ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

শিবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৪৯। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রসিকনগর-বাবুপুর এলাকায় নিজ বাসভবনে স্ত্রী মনোয়ারা বেগমকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্বামী মফিজুল হক (৭০)। স্ত্রীকে হত্যার পরপরই মফিজুল হক ঘরের ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধই এই হত্যাকাণ্ডের পর আত্মহত্যার মূল কারণ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে ঝগড়া-বিবাদের একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীকে আঘাত করে হত্যা করেন। ময়নাতদন্তের জন্য নিহত দুজনের মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৫৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬