ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হাজীগঞ্জ পৌর ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল খায়ের মজুমদার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন ভুলু মুন্সীর যৌথ স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে পাঁচ সদস্যবিশিষ্ট এই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী সাত কার্যদিবসের মধ্যে উভয় ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

নবগঠিত ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সভাপতি হিসেবে মো. ইমাম মুন্সী, সহ-সভাপতি মো. বারেক বেপারী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জসিম মজুমদার দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির হোসেন (ডাক্তার) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শুকুরুল আলমকে মনোনীত করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হাজীগঞ্জ পৌর ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন

আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬