ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করা চলবে না: প্রতিমন্ত্রী অমিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধর্ম বিশ্বাস ও চেতনার একটি বিষয়। এটিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভক্তি ও অশান্তি সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে রুখে দিতে হবে। শুক্রবার যশোর শহরের ঐতিহাসিক টাউন হল মাঠে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ধর্ম ও বিশ্বাসের ভিন্নতার কারণে রাষ্ট্রে কেউ যেমন বঞ্চিত হবেন না, তেমনি কাউকে অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে না। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ধর্মকে পুঁজি করে কেউ যেন অনৈতিক সুবিধা নিতে না পারে। যশোরে এমন অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে সম্মিলিতভাবে তা প্রতিহত এবং সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দেন তিনি। তিনি স্পষ্ট করে বলেন, যে রাজনৈতিক সংগঠনেরই হোন কিংবা যে ধর্মের অনুসারীই হোন, বাংলাদেশকে বিভক্ত করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষের নতুন আশা যেন দুরাশায় পরিণত না হয়, সে জন্য সমাজে সত্য, পারস্পরিক বিশ্বাস ও শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও শোভাযাত্রা উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেজপাড়ার সর্বজনীন পূজা মণ্ডপ চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক পুণ্যার্থী ও ভক্তরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যশোরে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করা চলবে না: প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬