ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০১

মানিকগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সবাইকে একসাথে মিলেমিশে বসবাস করতে হবে। তিনি উল্লেখ করেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান—কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবার বড় পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশী।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অভিনির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষকে সমান চোখে দেখেন। বাংলাদেশের মানুষকে এই পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে, কারণ এটাই আমাদের শক্তি জোগায়।

জন্মাষ্টমীর এই পবিত্র দিনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, আমাদের সবাইকে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নিতে হবে। আমরা কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না এবং সবসময় একে অপরের পাশে দাঁড়াবো।

তিনি আরও বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার।" সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আমাদের সমাজের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশে সব ধর্মের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় উৎসবগুলো উদযাপন করতে পারবে।

আলোচনা সভা শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬