ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা

মাদারীপুরে শিশুকে বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে পুলিশ সদস্য নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আবদুস সালাম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আবদুস সালাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আরও চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিবচর থানা পুলিশের একটি পিকআপ ভ্যান মাদারীপুর আদালতে আসামি পৌঁছে দিয়ে শিবচরের দিকে ফিরছিল। পখিরা এলাকায় পৌঁছালে সড়কে সাত বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে (৩০) দেখতে পায় গাড়িটি। তাদের বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে আবদুস সালাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়েই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের মধ্যে চার পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মাদারীপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে শিশুকে বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০৮:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬