সংবাদ শিরোনাম :
পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০১:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি কে গউছ। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অধিবেশনে এই কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রস্তাবটি উত্থাপনের পর কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জি কে গউছের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম এবং মো. আবুল কালাম আজাদ।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh


























