ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিইআরসির দাম উপেক্ষা করে এলপিজি বিক্রি, দিশেহারা সাধারণ ক্রেতা ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের কিছুটা পতন টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর ফিলিস্তিন রক্ষার দায়বদ্ধতা ও বর্তমান প্রেক্ষাপট চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন: সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ইসরায়েলে মুসলিম জনগোষ্ঠীর জীবন ও প্রতিকূলতার বাস্তব চিত্র পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই

ডাকসুর উদ্যোগে মুনীর চৌধুরীর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ স্মারকগ্রন্থ ‘অধ্যাপক মুনীর চৌধুরীর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার’। বুধবার বিকেল সাড়ে ৫টায় ডাকসুর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। স্মারকগ্রন্থটির সম্পাদনার দায়িত্বে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গ্রন্থটির সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন সাবিকুন্নাহার তামান্না, আফসানা আক্তার, রিয়াদুল ইসলাম যুবা, রিজওয়ান য্যুবরান মানসূরী, সায়মুম ফেরদৌস, আসফাকউল্লাহ আসিফ এবং সুহাইল মাহদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিয়াদুল ইসলাম যুবা। এতে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন (খান জসিম), কার্যনির্বাহী সদস্য শাহীনুর রহমান, শহিদুল্লাহ হল সংসদের জিএস তৌকির হাসান, জসিমউদদীন হল সংসদের এজিএস হিজবুল্লাহ হিজুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনার দিন এবং তাঁদের আদর্শ ধারণ করার শপথের দিন। শহিদ অধ্যাপক মুনীর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব এবং মুক্তচিন্তার আলোকবর্তিকা হিসেবে আমাদের পথ দেখিয়েছেন। তিনি আরও বলেন, ডাকসু সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং শিক্ষা ও গবেষণার মুক্ত পরিবেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।

স্মারকগ্রন্থ প্রকাশ প্রসঙ্গে তিনি জানান, বাজেটের সীমাবদ্ধতা সত্ত্বেও ডাকসু ইতিমধ্যে চারটি গ্রন্থ প্রকাশ করেছে এবং আরও প্রায় ২০টি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ডাকসুর উদ্যোগে মুনীর চৌধুরীর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট সময় : ১১:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬