ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

অবশ্যই ভারত যাবেন প্রধানমন্ত্রী, চলছে আলোচনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফরে যাবেন। তবে এই সফরের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি।

গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে নিয়েছে। এছাড়া ভারত থেকে পালিয়ে আসা কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ জায়গা দেবে না এবং ভারতও একই নীতি অনুসরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, কোনো প্রকার চাপের মুখে নয়, বরং বাংলাদেশের নিজস্ব চাহিদা পূরণ এবং এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার এসব উড়োজাহাজ কিনছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

অবশ্যই ভারত যাবেন প্রধানমন্ত্রী, চলছে আলোচনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬