ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

নতুন প্রজন্মের মাঝে চেতনা ছড়াতে দেশজুড়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৩১: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশজুড়ে ‘জাতীয় কবি নজরুল ইসলাম বর্ষ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় প্রশাসন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সোমবার সকালে উপজেলা চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে খরকা হলরুমে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার রাসেল দিও-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সুস্মিতা দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান khan, একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ ও খাদেমুল ইসলাম।

রংপুরের তারাগঞ্জে কবির জীবন, সাহিত্য, দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন।

বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও নজরুল সংগীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অগ্রজ্যোতি বড়াল, শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, কামরুজ্জামান মিজান, শাহাবুদ্দিন তালুকদার শাহিন, মিজানুর রহমান, শিক্ষক এইচএম জাফর আহমেদ, প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও দানিসুর রহমান লিমন।

নওগাঁর সাপাহারে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। এ সময় বক্তব্য দেন সারোয়ার জাহান চৌধুরী (লাবু), মনিরুজ্জামান টকি, শামসুল কবির, ওয়াহেদুল্লাহ প্রামাণিক ও এইচ এম নাজমুল হুদা প্রমুখ।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সোমবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সিদ্দিক। সেখানে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি এম এ রেজা কলেজের প্রভাষক আশরাফুল আলম এবং বক্তব্য দেন হাবিবুর রহমান তালুকদার রতন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এস এম মহিউদ্দিন, ডা. মিরাজ হোসেন, কাজী মহসীন, জসীম উদদীন শেখ, শিক্ষক মনিময় রায়, সুরেশ দাস এবং সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নতুন প্রজন্মের মাঝে চেতনা ছড়াতে দেশজুড়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন

আপডেট সময় : ০৪:৪৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬