ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিল পর্তুগাল আমার কপালে ঝামেলা লেখা, মেনে নিয়েছি: পরীমনি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, লক্ষ্য আট সমঝোতা স্মারক সই সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধার জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স পরিচালনা ও অর্থ ব্যয়ের শরিয়তি বিধান ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি হলো প্রজ্ঞাপন ব্যালন ডি’অর ২০২৬: শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা ৫ ফুটবলার পুতিন ও শির সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, ইউক্রেন যুদ্ধও আলোচনায়

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, কমল রৌপ্যের দরও

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সংগঠনটি ২২ ক্যারেটসহ সব ধরনের স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা। আগে এই দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকা। ফলে প্রতি ভরিতে দাম কমেছে ৭ হাজার ১০৯ টাকা।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০ হাজার ৬৩০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৯ হাজার ৭০০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ধরা হয়েছে ১৩ হাজার ৮২০ টাকা। ভরি হিসেবে ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াবে প্রায় ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্য এখন ৪৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ছিল ৪৭০ টাকা। ফলে এবার প্রতি গ্রামে দাম কমেছে ১৫ টাকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, কমল রৌপ্যের দরও

আপডেট সময় : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬