ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭ শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ২৫০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর ওয়াবদা বাজার এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু মারা যায়। এই মৃত্যুর ঘটনার তদন্তের অংশ হিসেবে সন্ধ্যায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয়দের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি ও উত্তেজনার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে গুরুদাসপুর থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন।

ঘটনার পর ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক ক্লোজ করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার সার্বিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সার্কেল অফিসারকে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, প্রাথমিকভাবে তদন্তে পুলিশের ত্রুটি পরিলক্ষিত হওয়ায় ওই দুই সদস্যকে ক্লোজ করা হয়েছে।

এ ঘটনায় এসআই এমদাদুল হক বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল হান্নান জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।

এদিকে মামলার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তাদের ভাষ্যমতে, অনেক পুরুষ এখন বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ২৫০

আপডেট সময় : ০৫:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬