নেপালের ভয়াবহ বন্যায় পাশে থাকার আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
- আপডেট সময় : ০৪:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা নজিরবিহীন, যেখানে পানির প্রবল স্রোতে আস্ত ভবন পর্যন্ত ভেসে গেছে।
ট্রাম্প জানান, এই বন্যার পর থেকে প্রায় ৫০ থেকে ৬০ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, নিখোঁজদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন যে, নেপালের নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ স্থাপিত হয়েছে। তিনি দেশটিকে আশ্বস্ত করে বলেছেন, নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের মানবিক ও অন্যান্য সহায়তা দিতে ওয়াশিংটন পূর্ণ প্রস্তুতির সঙ্গে কাজ করছে।
সাম্প্রতিক এই ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। বর্তমানে দেশটিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

























