ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ হকি স্কোয়াড চূড়ান্ত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলনে ২৪০০ গ্রেপ্তার, আহত সহস্রাধিক পুলিশ এতিমদের অধিকার রক্ষা ও তাদের প্রতি ইসলামের নির্দেশনাবলী পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

নাইজেরিয়ায় মসজিদে হামলা: জুমার নামাজে অর্ধশতাধিক মুসল্লি অপহৃত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার নামাজ চলাকালীন একটি মসজিদে হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। সেখান থেকে অর্ধশতাধিক মুসল্লিকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তবে এই হামলায় কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে বর্গু স্থানীয় সরকার এলাকার ডেকারা জেলায় অবস্থিত কপেনইয়া মসজিদে এই অতর্কিত হামলা চালানো হয়। পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, মসজিদে হানা দেওয়ার আগে সশস্ত্র হামলাকারীরা গিদান-জানা ও কপেনইয়া গ্রামেও তাণ্ডব চালায়।

ঘটনার পর পরই অপহৃতদের উদ্ধারে যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় জোরদার অভিযান চালানো হচ্ছে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানাতে পারেনি।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জুমার নামাজ চলাকালে চালানো এই হামলায় অন্তত ৬০ জনের বেশি মুসল্লি অপহৃত হয়েছেন। স্থানীয়দের দাবি, প্রায় একই সময়ে ডেকারা ও বর্গুর আরও তিনটি এলাকায় জুমার নামাজের ওপর হামলা চালানো হয়। অবশ্য এই দাবির সত্যতা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে মুক্তিপণের জন্য গণ অপহরণের ঘটনা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয়ভাবে ‘ব্যান্ডিট’ নামে পরিচিত ভারী অস্ত্রে সজ্জিত এসব অপরাধী চক্র প্রায়শই বিভিন্ন গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও মহাসড়কে হামলা চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে থাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় মসজিদে হামলা: জুমার নামাজে অর্ধশতাধিক মুসল্লি অপহৃত

আপডেট সময় : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬