ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭ শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে আহত ২০, নেই সুনামি সতর্কতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের পূর্বাঞ্চলে রবিবার (২৩ আগস্ট) ভোরে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের ৭ মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে ইবারাকির কয়েকটি এলাকা ও মধ্য টোকিওতে সর্বোচ্চ ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এছাড়া সাইতামা ও চিবা প্রিফেকচারের কিছু এলাকাতেও একই মাত্রার কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে সাইতামায় এক তরুণ ও ৭০-এর কোঠার এক নারী রয়েছেন। এছাড়া কানাগাওয়া প্রিফেকচারে ৯ জন এবং চিবায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন এলাকায় ট্রেন চলাচলে বিলম্ব দেখা দেয়। কিছু ট্রেন কম গতিতে চলাচল করে এবং তোবু রেলওয়ের কয়েকটি দ্রুতগামী ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর্মকর্তাদের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত যাচাই এবং জনগণকে সময়মতো তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন। জাপানের আবহাওয়া সংস্থা আগামী এক সপ্তাহ, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে আহত ২০, নেই সুনামি সতর্কতা

আপডেট সময় : ০২:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬