ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৩ শিক্ষা খাতের তথ্য আদান-প্রদানে ইসির সঙ্গে বৈঠক রোববার আইনগত সহায়তা প্রান্তিক মানুষের বিচারপ্রাপ্তি সহজ করবে: আইনমন্ত্রী ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাকুতে ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধিদল প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড

নিজ মাথায় গুলি চালিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা, তদন্তে পুলিশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজ বাসভবনের ড্রইংরুমে শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিজের মাথায় পিস্তলের গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিদ হোসেন ওই এলাকার ইমাম হোসেনের বাড়ির বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত ইকবাল হোসেন এবং মায়ের নাম মমতাজ বেগম। তিনি আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন, তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি পদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে তিনি একজন আইনজীবী হিসেবেও পরিচিত ছিলেন। বর্তমানে তিনি বেকার জীবনযাপন করছিলেন বলে জানা গেছে।

নিহতের স্ত্রী শারমিন জানিয়েছেন, সকালে হঠাৎ বাসায় বিকট শব্দ শুনতে পান তিনি। ড্রয়িংরুমে গিয়ে শাহিদকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে তাদের মধ্যে সামান্য মনোমালিন্য ও ঝগড়া থাকলেও আত্মহত্যা করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি বলেন, তাদের দুটি সন্তান রয়েছে এবং তিনি নিজেও সাত মাসের অন্তঃসত্ত্বা।

শাহিদের মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তার হাতে পিস্তল আসার উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে যে পিস্তলটি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন, সেটিতে ‘ইউএসএ’ লেখা খোদাই করা থাকলেও পুলিশ ধারণা করছে শব্দটি টেম্পারিং করে বসানো হয়েছে। একজন সাবেক ব্যাংক কর্মকর্তা কীভাবে এই অবৈধ অস্ত্র পেলেন এবং এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নিজ মাথায় গুলি চালিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১২:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬