ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬

বাংলাদেশ থেকে যাওয়া refugees-দের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেবে ভারত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া যোগ্য শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আয়োজিত এক জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

অমিত শাহ জানান, বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমানো হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা এই সময়ের মধ্যে ভারতের নাগরিকত্ব পাবেন। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা সংগ্রাহকদের (ডিস্ট্রিক্ট কালেক্টর) সিএএর (নাগরিকত্ব সংশোধনী আইন) আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা সংগ্রাহকদের সিএএর অধীনে ঝুলে থাকা আবেদনগুলো নিষ্পত্তির ক্ষমতা প্রদান করে। জনসভায় অমিত শাহ আশ্বাস দিয়ে বলেন, সব শরণার্থীকে সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

জনসভায় বক্তব্য দেওয়ার সময় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সিএএ চালুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে উপহাস করেছিলেন এবং মমতা ও তার সরকার এই আইনটি কার্যকর করতে রাজি ছিল না। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গ থেকে সব ‘অনুপ্রবেশকারীকে’ চিহ্নিত করে রাজ্য থেকে বহিষ্কার করা হবে বলেও সতর্কবার্তা দেন অমিত শাহ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ থেকে যাওয়া refugees-দের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেবে ভারত

আপডেট সময় : ১০:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬