ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের গৌরবোজ্জ্বল সাফল্য

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ’ আন্তর্জাতিক হিফয, তিলাওয়াত ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন চার বাংলাদেশি হাফেজ। গত ১৯ আগস্ট বুধবার মসজিদুল হারামে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজনে এবং সৌদি বাদশাহর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার বাংলাদেশি প্রতিনিধিই পুরস্কার জিতে দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয় ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় হাফেজ নুরুদ্দিন জাকারিয়া গণমাধ্যমের মুখোমুখি হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তার এই গৌরবোজ্জ্বল যাত্রায় নিজের মাদরাসার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, চতুর্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। তিনি পুরস্কার হিসেবে ১ লক্ষ ৫০ হাজার সৌদি রিয়াল লাভ করেন। একই গ্রুপে নারী বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ১ লক্ষ ৩০ হাজার রিয়াল পুরস্কার পেয়েছেন উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার অনাবাসিক শাখার শিক্ষার্থী রাবেতা বিনতে রমজান।

অন্যদিকে, তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই তৃতীয় স্থান অর্জন করেছেন মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ। তারা প্রত্যেকে ১ লক্ষ ৮০ হাজার রিয়াল করে পুরস্কার লাভ করেন। গত ১৯ আগস্ট বুধবার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের গৌরবোজ্জ্বল সাফল্য

আপডেট সময় : ০২:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬