ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনের মরদেহ আজ শনিবার দুপুরের মধ্যে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে পৌঁছানোর প্রক্রিয়া চলছে। দুই দেশের প্রশাসনিক ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে। নিহতদের স্বজনেরা বেনাপোল বন্দরে লাশবাহী গাড়ি নিয়ে অপেক্ষমাণ রয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজন হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, আফসানার বাবা আকরাম আলী এবং ঢাকার সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবু। অগ্নিকাণ্ডের সময় জোবায়ের বাবু চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। তাঁর ভাই মোহাম্মাদ আলী শুক্রবার বিকেলে মরদেহ গ্রহণের জন্য বেনাপোলে এসেছেন। দেবাশীষ দত্তের পরিবারের চার সদস্যের মরদেহ আনতে তাঁর শ্যালক ফিরোজ হাসান কলকাতায় অবস্থান করছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বেলা সাড়ে ১১টার দিকে জানান, কলকাতা থেকে রওনা হওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহগুলো বেনাপোলে পৌঁছাতে পারে। তবে সঠিক সময় এখনো নিশ্চিত নয়। তিনি আরও জানান, মরদেহ দেশে আনার প্রয়োজনীয় কাগজপত্রের কাজ এখনো চলমান। এছাড়া আগুনে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে আসবে এবং রেবতী সরকারের মরদেহ পরিবারের ইচ্ছায় ভারতেই সৎকার করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্ত ও তাঁর ছেলে স্বর্ণাশীষের মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী এবং আফসানা শারমীন ও আকরাম আলীর মরদেহ ইসলামি রীতি অনুযায়ী দাফন করা হবে। নয় বছর আগে আফসানাকে ভালোবেসে বিয়ে করেছিলেন দেবাশীষ। তাঁদের ১০ বছর বয়সী আরেকটি মেয়ে বেঁচে আছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

আপডেট সময় : ০১:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬