ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও ‘প্রজাতন্ত্র’ ধারণার ঐতিহাসিক পর্যালোচনা নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি নাটকের নকল: অভিযোগ সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী জুলাই জাতীয় সনদের এক বছর: রাজনৈতিক সমঝোতায় এখনো রয়ে গেছে মতপার্থক্য নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান ও কিংসের জয়যাত্রা অব্যাহত বিএনপির অঙ্গসংগঠন পুনর্গঠনে ক্লিন ইমেজের নেতৃত্বের খোঁজে হাইকমান্ড রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, মিলছে না যোগ্যতার কাজ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ভুয়া নামে কারাগারে ৪ জেলে

লাদাখে ‘দেশু ৭’-এর শুটিং শেষ করলেন দেব-শুভশ্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। দীর্ঘ বিরতির পর মান-অভিমান ভুলে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী জুটি, যা নিয়ে বাংলা সিনেমার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি লাদাখে সিনেমাটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন করেছেন এই জনপ্রিয় তারকা জুটি। শুটিং শেষ করার পর তারা একটি ব্যতিক্রমী ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যায়, দেব ও শুভশ্রীসহ পার্শ্বশিল্পীরা তাদের পুরনো ব্যবসাসফল সিনেমা ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নাচছেন। লাদাখের মনোরম প্রাকৃতিক পরিবেশের আবহে করা এই ভিডিওটি দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

ভিডিওটি পোস্ট করে শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন, ‘কৃতজ্ঞতা, গর্ব ও কিছুটা আবেগে ভরা হৃদয় নিয়ে আমরা দেশু ৭ সিনেমার শুটিং শেষের ঘোষণা দিচ্ছি। যারা এ সিনেমায় নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। শুটিং হয়তো শেষ। তবে সিনেমাটি নিয়ে আমাদের মূল যাত্রা কেবল শুরু হলো—এই পূজায় দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!’

ভিডিওর শেষে ড্রোন রাইজ শট ব্যবহার করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই জুটির পুরনো নাচের স্টেপ দেখে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শৈশব ও সোনালি স্মৃতির কথা স্মরণ করে আবেগ প্রকাশ করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘এই নস্টালজিক অতীত পুনরুজ্জীবিত।’ আরেকজন লিখেছেন, ‘চাইল্ডহুড ইমোশন।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘উফ, সেরা সেরা। পুরোনো দিনে ফিরে গেলাম।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লাদাখে ‘দেশু ৭’-এর শুটিং শেষ করলেন দেব-শুভশ্রী

আপডেট সময় : ০৩:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬