ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আটজন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি রাডার স্থাপনার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) ও সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এফএএ-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে উড্ডয়ন করেছিল। এটি প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহামের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছালে বিমানটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। ফ্লাইটটি পরিচালনা করছিল চার্টার কোম্পানি সিকিউরিটি এভিয়েশন। আলাস্কান কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি বেসামরিক ঠিকাদারের ফ্লাইট। পরবর্তী সময়ে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে আরোহীদের কারোরই বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত করে।

কমান্ডের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বিমানটি কেপ নিউএনহাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবন্দরটি মূলত বিমানবাহিনীর রানওয়ে হিসেবে ব্যবহৃত হয় এবং সেখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের সুযোগ রয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত

আপডেট সময় : ১২:৪৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬