ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩

পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিডস টেস্টে আড়াই দিনেই দাপুটে জয় তুলে নিল স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ শুরু করল জো রুটের দল। তৃতীয় দিনের চা বিরতির আগেই পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিয়ে এই জয় নিশ্চিত করে ইংলিশরা।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানকে ১৭১ রানে অলআউট করে দিয়েছিল ইংল্যান্ড। জবাবে তৃতীয় দিনে দুই উইকেট হাতে রেখে ব্যাটিংয়ে নামা ইংলিশরা প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়। ফলে প্রথম ইনিংসেই ২৩৮ রানের বড় লিড পায় স্বাগতিকরা। ইংল্যান্ডের এই বড় সংগ্রহে অবদান রাখেন চার ব্যাটার। হ্যারি ব্রুকের ৯১, জর্ডান কক্সের ৭৩, অধিনায়ক জো রুটের ৬৬ এবং ড্যান লরেন্সের ৫১ রানের কার্যকরী ফিফটি দলকে বড় সংগ্রহ এনে দেয়। পাকিস্তানের পক্ষে বল হাতে আলী উসমান ৫টি এবং খুররাম শেহজাদ ৩টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ আব্বাস ও আলী ১টি করে উইকেট পান।

২৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। দলীয় শূন্য রানেই ওপেনার ইমাম-উল-হককে সাজঘরে ফেরত পাঠান জোফরা আর্চার। এরপর দলীয় ১৩ রানে আজান আওয়াইজকে (৯) আউট করে নিজের দ্বিতীয় শিকার বানান আর্চার। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা; ১৫ রান করা আব্দুল্লাহ শফিককে আউট করেন ওলি রবিনসন।

দ্বিতীয় সেশনে পাকিস্তানের ব্যাটিং লাইনে নতুন করে ধস নামান ইংলিশ পেসার জশ টাং। মাত্র ১১ বলের ব্যবধানে ৭ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। আলাদা দুটি ওভারে সৌদ শাকিল, শান মাসুদ ও সালমান আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। এরপর আলী উসমানকে আউট করে পাকিস্তানের সপ্তম উইকেটের পতন ঘটান রবিনসন।

টাংয়ের এক ওভারে দুটি চার মারার পরপরই বিদায় নেন খুররাম শেহজাদ। ১১১ রানে ৮ উইকেট হারানো পাকিস্তানের পক্ষে কিছুটা লড়াইয়ের আভাস দেন মোহাম্মদ রিজওয়ান। তবে ৪১ রান করা রিজওয়ানকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন গাস অ্যাটকিনসন। শেষ পর্যন্ত মোহাম্মদ আব্বাসকে আউট করে ইংল্যান্ডের জয়ের আনুষ্ঠানিকতা সারেন আর্চার। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট (প্রথম ইনিংসে ৫টিসহ) নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ওলি রবিনসন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

আপডেট সময় : ১০:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬