ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ আত্রাইয়ে পৌঁছেছে মক্কা জোটে নতুন দেশ যুক্ত হওয়ার পথ খোলা রয়েছে: পাকিস্তান পাহাড়ের ঢালে হামাগুড়ি দিয়ে প্রাণ বাঁচালেন তাঁরা বাড়িতেই ১০-১২ হাজার বইয়ের সংগ্রহ গড়েছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান নেপালের অবকাঠামো ধ্বংস কেন বারবার বিপর্যয়ের মুখে পড়ছে? হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত তারেক রহমানের ভারত সফর নিয়ে সাউথ ব্লকের চাপ ও অস্বস্তি বেসামরিক প্রশাসনে সামরিকীকরণ ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে বিতর্ক সিলেটে ব্যবসায়ী শাহাবউদ্দিন হত্যায় রেস্টুরেন্ট কর্মচারী জালালের স্বীকারোক্তি

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তনের আমন্ত্রণ গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপাচার্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন, প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া সাম্প্রতিক উদ্যোগগুলোর বিষয়েও তিনি আলোচনা করেন।

বৈঠকে উপাচার্য মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও গৌরবময় অবদানের কথা স্মরণ করিয়ে দেন। এসব অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয়ে শিক্ষা ও গবেষণার প্রসারে সরকারের সহযোগিতা কামনা করেন উপাচার্য। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং আবাসিক হল ও বিভাগগুলোতে সহশিক্ষামূলক কার্যক্রম জোরদার করার বিষয়েও তিনি প্রধানমন্ত্রীর সহায়তা চান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং বিশেষ মর্যাদা প্রদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাঙ্কিংye একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি।

সাক্ষাৎতের শেষ পর্যায়ে উপাচার্য আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং সমাবর্তনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় উপাচার্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তনের আমন্ত্রণ গ্রহণ

আপডেট সময় : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬