ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও কমিটি গঠন স্থগিত লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫ শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

কিস্তির চাপে বিষপান, ছেলের মৃত্যুতে বাবারও প্রাণহানি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কিস্তির টাকা পরিশোধের চাপ সইতে না পেরে লিটন কাজী (৩২) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। এই ঘটনার রেশ না কাটতেই ছেলের শোকে তার বৃদ্ধ বাবা মান্নান কাজীও (৬০) মৃত্যুবরণ করেছেন। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন কাজী ব্যুরো বাংলাদেশ, কারসা ও ব্র্যাকসহ বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। গত রোববার এনজিওর এক কর্মীর সঙ্গে কিস্তির টাকা পরিশোধ নিয়ে লিটনের বাগ্‌বিতণ্ডা হয়। এরপর অপমানে তিনি বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

পরদিন সোমবার মুকসুদপুর থানা থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লিটন কাজীর মরদেহ বাড়িতে আনা হয়। ছেলের মৃতদেহ দেখে বৃদ্ধ বাবা মান্নান কাজী শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একই দিনে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার রাতে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাদের জানাজা শেষে দাফন করা হয়।

গ্রাম পুলিশ বাচ্চু শেখ জানিয়েছেন, এনজিও থেকে নেওয়া ঋণের বোঝা ও কিস্তির টাকা পরিশোধের চাপে হতাশ হয়েই লিটন কাজী আত্মহননের পথ বেছে নেন। মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহের সুরতহাল রিপোর্ট করতে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে স্বজনরা মরদেহ বুঝে নিয়ে বাড়িতে নিয়ে যান।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৩: ২৯আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৩: ৩০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কিস্তির চাপে বিষপান, ছেলের মৃত্যুতে বাবারও প্রাণহানি

আপডেট সময় : ০৩:৩৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬