ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেষ পর্যায়ে আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতায় ৫০০ কোটি টাকার পণ্য নষ্ট শুল্কসুবিধা পেয়েও যুক্তরাষ্ট্রের বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান একদিন ভারতের অংশ হবে: রামদেব কিস্তির চাপে বিষপান, ছেলের মৃত্যুতে বাবারও প্রাণহানি সীতাকুণ্ডে মাওলানা ওবায়দুল হকের জ্বালানো শিক্ষার প্রদীপ জ্বলছে ১৪০ বছর ধরে খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেনেড বাবু গ্রুপের শুটার ভেলু নাটোরে জমি নিয়ে বিরোধ: পুকুরে বিষ ও ৪০০ কলাগাছ কাটার অভিযোগ ডিপিএল ম্যাচে বলের আঘাতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আইসিইউতে ৯ শিক্ষকেই চলছে ১২০০ শিক্ষার্থীর চরফ্যাশন টি ব্যারেট স্কুল

মেয়ের পর্নো ছবি বিক্রির দায়ে ইনফ্লুয়েন্সার ও বাবা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক সামগ্রী তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে সুমায়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এ ঘটনায় মেয়ের অনৈতিক উপার্জনে সায় দেওয়া ও অর্থ গ্রহণের অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও মামলার আসামি করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গত ১০ আগস্ট সাইবার মনিটরিংকালে সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম আইডিতে আপত্তিকর কনটেন্ট ও তা বিক্রির বিজ্ঞাপন নজরে আসে। বিকাশ ও নগদের মাধ্যমে নির্দিষ্ট ফি নিয়ে এসব ছবি ও ভিডিও বিক্রি করা হতো। যেমন—৩ হাজার ৫০০ টাকার বিনিময়ে লাইফটাইম প্যাকেজের অফার দেওয়া হতো।

প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ১১ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সুমায়া সাঈদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন-১৭ প্রো ম্যাক্স ও একটি ওয়ানপ্লাস স্মার্টফোন জব্দ করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার ‘ঢাকা পপুলার ট্রাভেলস’ থেকে সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুমায়া বেশ কয়েকজন সহযোগীর সঙ্গে মিলে এই চক্রটি পরিচালনা করতেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, সুমাইয়ার বাবা মেয়ের এই অপকর্ম সম্পর্কে জানতেন এবং বাধা না দিয়ে নিয়মিত সেই অর্থ গ্রহণ করতেন। এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ আদালতে আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেয়ের পর্নো ছবি বিক্রির দায়ে ইনফ্লুয়েন্সার ও বাবা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬