ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেনে কাটা পড়ে মৃত্যু: বিসিএস সুপারিশপ্রাপ্ত মীর তানভীরের পরিচয় শনাক্ত উপজেলায় বিশেষায়িত চক্ষুসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের মারুফ কামাল খানের ‘রাজনীতির সদর-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে জমকালো আয়োজনে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল উদ্বোধন তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাসের যাত্রা শুরু বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ পারমাণবিক ও বৈজ্ঞানিক অগ্রগতি অব্যাহত রাখবে ইরান: আইআরজিসি উপ-প্রধান ১৬ ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য প্রাথমিকে ২০২৭ সাল থেকে যুক্ত হচ্ছে নতুন দুই পাঠ্যবই: শিক্ষামন্ত্রী অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়েছে, এখন মাছ রপ্তানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ডকুমেন্টারিকে ‘ইতিহাস বিকৃতি’ বলল পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মে ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সামরিক যুদ্ধ নিয়ে ভারত কর্তৃক নির্মিত একটি নতুন ডকুমেন্টারিকে ‘তথ্যগতভাবে ভুল’ ও ‘অপারেশনাল ফলাফলকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান এই সংঘাতকে ‘মারকা-ই-হক’ হিসেবে অভিহিত করে আসছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিস্তারিত বিবৃতিতে অভিযোগ করেছে যে, ডকুমেন্টারিটিতে ‘বলিউডধর্মী সিনেমাটিক পুনর্নির্মাণ’ এবং বাছাইকৃত কিছু সাক্ষাৎকার ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে যুদ্ধের প্রতিষ্ঠিত ঘটনাগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

আইএসপিআর দাবি করেছে, ডকুমেন্টারিটির কয়েকটি তথ্যে ‘মৌলিক অসঙ্গতি’ রয়েছে। বিশেষ করে, ১৬ এপ্রিল ২০২৫-এ পাকিস্তানের সেনাপ্রধানের দেওয়া একটি বক্তব্যের সঙ্গে ২২ এপ্রিলের পাহালগাম হামলার যোগসূত্র স্থাপনের ভারতীয় প্রচেষ্টাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে।

এছাড়া, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের সময়ের হিসাব নিয়েও তীব্র আপত্তি জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ভারত ৭ মে ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে পাহালগাম হামলার প্রতিশোধ নেওয়ার দাবি করলেও, কথিত হামলাকারীদের ২৮ জুলাই ২০২৫-এ নির্মূল করার কথা জানিয়েছে। পাকিস্তানের মতে, এই ঘটনাপ্রবাহ ভারতের নিজেদের দাবির সঙ্গেই সাংঘর্ষিক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ডকুমেন্টারিকে ‘ইতিহাস বিকৃতি’ বলল পাকিস্তান

আপডেট সময় : ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬