ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল দ্বিতীয়বার খারিজ করল সুপ্রিম কোর্ট চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করল আবহাওয়া অধিদপ্তর ইরানের সঙ্গে উত্তেজনায় ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন ডেঙ্গু ও হামের দ্বিমুখী আক্রমণে পঙ্গু বাংলাদেশের স্বাস্থ্যসেবা বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত ৫ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮

দিনাজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলগামী শিশুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শিপা মনি (১১) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল এবং তার মা রিক্তা পারভিন ওই একই বিদ্যালয়ে আয়া হিসেবে কর্মরত।

স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময় বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) ফেরদৌস আলম জানিয়েছেন, ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলগামী শিশুর

আপডেট সময় : ১১:০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬