ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’ কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প ডারবান টেস্টের শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা

স্থগিত হলো ‘সকারামা’ কনসার্ট, নতুন তারিখ ঘোষণা শীঘ্রই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আলোচিত ‘সকারামা’ কনসার্ট। তবে গতকাল দুপুরে ব্যান্ড চিরকুটের ফেসবুক পেজে দেওয়া এক বার্তার মাধ্যমে কনসার্টটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড জানিয়েছে, চারটি ব্যান্ডের অংশগ্রহণে যে আয়োজনের পরিকল্পনা ছিল, তা আরও বৃহৎ পরিসরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিতের পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন আয়োজকরা। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত প্রস্তুতির অভাব, নিরাপত্তার বিষয়টি এবং রাত ৮টার মধ্যে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুতই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।

এই কনসার্টে চিরকুট ব্যান্ডের পাশাপাশি আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচারের মঞ্চ মাতানোর কথা ছিল। ফুটবল ও সংগীতের মেলবন্ধন নিয়ে আয়োজিত এই কনসার্টে আর্জেন্টাইন ফুটবল তারকা ক্যানিজিয়ার উপস্থিত থাকার কথা ছিল। তবে কনসার্ট স্থগিত হলেও ক্যানিজিয়ার ঢাকা সফর নিয়ে কোনো পরিবর্তন আসেনি বলে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

স্থগিত হলো ‘সকারামা’ কনসার্ট, নতুন তারিখ ঘোষণা শীঘ্রই

আপডেট সময় : ০৪:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬