ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’ চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, ইতালিতে সফল অস্ত্রোপচার আয়াসের জামিন শুনানি চলাকালে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু ৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের

ব্যবসায়ীকে বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনায় চিত্রনায়িকা পূজা চেরি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড পাড়ায় নতুন করে গুঞ্জন ছড়িয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে। দেশের একজন নামকরা ব্যবসায়ীর সঙ্গে এই অভিনেত্রী গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন চাউর হয়েছে। তবে এই গুঞ্জনের বিষয়ে পূজা চেরির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে চলতি বছরের শুরুর দিকেও বেশ আলোচনা হয়েছিল। এর আগে, প্রায় দুই বছর আগে তার গোপনে বাগদান সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক সাক্ষাৎকারে পূজা নিজেই নিশ্চিত করেছিলেন যে তিনি এনগেজড বা বাগদত্তা। সে সময় তিনি জানিয়েছিলেন, পারিবারিকভাবেই তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে তার হবু বরের পরিচয় সে সময় প্রকাশ করেননি এই নায়িকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টার শেয়ার করে একটি পোস্ট দেন পূজা চেরি। সেখানে তিনি লেখেন, ‘প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’ তার এই রহস্যময় স্ট্যাটাস ভক্তদের মনে নতুন কোনো সিনেমা নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত—তা নিয়ে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। যদিও সেই পোস্টে বিয়ে বা ব্যক্তিগত কোনো সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো ইঙ্গিত দেননি তিনি।

‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় রাজকীয় অভিষেক ঘটে পূজা চেরির। এরপর বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘দম’ সিনেমায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্যবসায়ীকে বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনায় চিত্রনায়িকা পূজা চেরি

আপডেট সময় : ০১:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬