ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ, বৈশ্বিক মানদণ্ড নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও সুসংহত করার লক্ষ্যে আগামী ১৭ আগস্ট সোমবার রাজধানীর শেরাটন হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এই আন্তর্জাতিক ফোরামটির আয়োজন করেছে। গ্লোবাল র‍্যাঙ্কিং সংস্থা কোয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর সহযোগিতায় এবারের ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’।

দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শীর্ষস্থানীয় প্রতিনিধি, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক মিশনের সদস্য, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং শিল্প খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ফোরামে বৈশ্বিক মানদণ্ডের আলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা যাচাই, গবেষণায় উৎকর্ষ সাধন, আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, ভবিষ্যৎ দক্ষতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রাতিষ্ঠানিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া ‘কিউএস র‍্যাঙ্কিংস মেথডোলজি’ ও ‘কিউএস র‍্যাঙ্কিংস ২০২৮ সাইকেল’ নিয়ে বিশেষ সেশন পরিচালনা করা হবে।

এআইইউবি সূত্রে আরও জানা গেছে, ফোরামে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশের ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এআই এরা’ এবং ‘অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এসব প্যানেল আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মদক্ষতা, শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় এবং উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৮’ সামনে রেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অভিন্ন ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরিতে এই ফোরাম বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। তারা প্রত্যাশা করছেন, এই জাতীয় পর্যায়ের সংলাপ বিশ্ববিদ্যালয়, সরকার ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬

আপডেট সময় : ০৭:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬